Web Analytics

আফগানিস্তানের হেরাত প্রদেশে শুক্রবার একটি পিকনিক স্পটে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এনজিল জেলার দেহ মেহরি গ্রামের কাছে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা এই হামলা চালায়। প্রাদেশিক কর্মকর্তারা প্রথমে চারজনের মৃত্যুর কথা জানালেও পরে আরও সাতজন আহতের মৃত্যু নিশ্চিত করেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ঘটনাস্থলটি শুক্রবারে সাধারণত জনাকীর্ণ থাকে। হেরাতের একজন চিকিৎসক বিবিসিকে বলেন, নিহতরা সবাই একটি স্থানীয় মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। হেরাতের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি জানান, হামলাটি স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ঘটে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আফগানিস্তানে শিয়া মুসলিমরা সংখ্যালঘু এবং অতীতেও তারা এমন হামলার শিকার হয়েছেন, যদিও এই হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।