Web Analytics

বাংলাদেশ ব্যাংক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট খোলার বয়সসীমা ২৫ বছর পর্যন্ত বাড়িয়েছে। সোমবার জারি করা নতুন নীতিমালায় বলা হয়েছে, আগে ১৮ বছরের নিচের শিক্ষার্থীরাই এ সুবিধা পেতেন। এখন থেকে অ্যাকাউন্টধারীরা ডেবিট কার্ডের পাশাপাশি ক্রেডিট কার্ডও ব্যবহার করতে পারবেন। এছাড়া ‘স্কুল ব্যাংকিং’ নাম পরিবর্তন করে এখন থেকে এটি ‘স্টুডেন্ট ব্যাংকিং’ নামে পরিচালিত হবে।

নতুন নীতিমালায় অভিভাবকের আবেদনের ভিত্তিতে মাসিক এটিএম উত্তোলনের সীমা ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে, যা আগে ছিল ৫ হাজার টাকা। শিক্ষার্থীরা মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা জমা রাখতে পারবেন এবং অ্যাকাউন্টে সর্বোচ্চ স্থিতি হতে পারবে ৩ লাখ টাকা। বিদেশে পড়াশোনার জন্য আলাদা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না, একই অ্যাকাউন্টের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ ও শিক্ষা–সংক্রান্ত লেনদেন করা যাবে।

এছাড়া উচ্চশিক্ষার প্রয়োজনে শিক্ষা উপকরণ কেনার জন্য অভিভাবকের গ্যারান্টিতে ঋণ নেওয়ার সুযোগও থাকবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।