Web Analytics

রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা করা হয়নি বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের প্রতিবাদ করেছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। রোববার দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওবার্তায় তিনি বলেন, ঘটনার পর অভিযোগ দায়েরের কার্যক্রম সম্পন্ন করা হলেও মন্ত্রী তা জানেন না।

সালমান জানান, অভিযোগ দায়েরের জন্য তিনি রাত ৪টা পর্যন্ত ক্যান্টনমেন্ট থানায় ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন থানাগুলোতে মামলা দায়েরের তথ্য মন্ত্রী জানেন না কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রেস ব্রিফিংয়ে ঘটনাটিকে ‘টুকটাক ভাঙচুর’ হিসেবে উপস্থাপন করার চেষ্টার অভিযোগও করেন সালমান।

তার ভাষ্য অনুযায়ী, অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ তিনজন হামলাকারীকে হাতেনাতে ধরা হয়। তিনি বলেন, মারধরের শিকার হওয়ার পর তারা মানুষের সামনে বিএনপির নাম ব্যবহার করেছে এবং স্বীকারোক্তিও দিয়েছে। ঢাকা-১৭ আসনে ঘটনাটি ঘটেছে উল্লেখ করে সালমান প্রশাসনের উপস্থাপনাকে হালকা বলে সমালোচনা করেন। তিনি আর্থিক ক্ষতিপূরণ চান না বলে জানান এবং নাগরিক ও তরুণদের নিরাপত্তায় আরও সংবেদনশীল ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।