Web Analytics

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। তিনি বলেন, স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোথাও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।

গত ২১ জুলাই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি আরও বলেন, ঋণখেলাপি ও জামিনদারেরা প্রার্থী হিসেবে অযোগ্য হবেন এবং ইউটিলিটি বিল বকেয়া থাকলেও প্রার্থী হওয়া যাবে না। আলোচনায় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ—এই পাঁচ প্রতিষ্ঠানের আইন অন্তর্ভুক্ত ছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।