Web Analytics

চট্টগ্রামের মেহেদীবাগ এলাকায় পরিবেশ ছাড়পত্র ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এরিস্টোকেয়ার নামে একটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে আয়োজিত শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশোধিত ২০১০ বিধান অমান্য করে হাসপাতালটি কোনো অনুমোদন ছাড়াই চকবাজার এলাকার মেহেদীবাগ রোডে কার্যক্রম শুরু করে। অবস্থানগত ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান পরিচালনাকে পরিবেশ আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। শুনানিতে ডাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ অনিয়মের বিষয়টি স্বীকার করে বলে জানান সহকারী পরিচালক মুক্তাদির হাসান।

হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত তরল বর্জ্যের যথাযথ ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর সতর্ক করে বলেছে, তরল বর্জ্য পরিশোধনের সঠিক ব্যবস্থা নিশ্চিত হওয়ার পরই হাসপাতালটি কার্যক্রম পরিচালনা করতে পারবে। পরিবেশ দূষণ রোধে ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান মুক্তাদির হাসান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।