লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দর শহর মোখায় সোমবার রাতে সৌদি আরবের বিমান বাহিনীর বোমা হামলায় ছয়জন বেসামরিক নাগরিক নিহত এবং আটজন আহত হয়েছেন। ইয়েমেনভিত্তিক সাবা নিউজ এজেন্সি মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। আহতদের মধ্যে দুই শিশু ও একজন নারী রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান শুরু করেছে সৌদি আরব। ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর নেতারা বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং গোষ্ঠীটির সামরিক ও লজিস্টিক স্থাপনাকে লক্ষ্য করে সৌদি হামলা ব্যাপকভাবে বেড়েছে। হুথি হাইকমান্ডের হিসাবে, ১১ থেকে ১৮ সেপ্টেম্বরের সাত দিনে সৌদি বিমান বাহিনী প্রায় ৩০০টি অভিযান চালিয়েছে।
হুথি বাহিনী ১৬ সেপ্টেম্বর একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত বিমানটির ভিডিও প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা সম্প্রতি সৌদি আরবের জ্বালানি স্থাপনায়ও কয়েক দফা হামলা চালিয়েছে, যাতে রিয়াদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ১১ সেপ্টেম্বর হুথিদের বাব আল-মান্দেব প্রণালি দখলের ঘটনাকে সৌদি আরবের জন্য বড় উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।