Web Analytics

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ফ্লাইট বাতিলের কারণে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের সহায়তা করবে সরকার। তিনি বলেন, প্রবাসীদের সহায়তার জন্য মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে এবং প্রবাসীরা যোগাযোগ করলে সরকার সামর্থ্য অনুযায়ী সহায়তা দেবে। প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। শনিবার সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গালে একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি এ কথা বলেন।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশিদের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী জানান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন যৌথভাবে কাজ করছে। যুদ্ধ পরিস্থিতিতে নিহতদের বিষয়ে খবর পাওয়া মাত্র সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করে নিয়মমাফিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং প্রধানমন্ত্রীও বিষয়টি সার্বক্ষণিকভাবে নজর রাখছেন।

সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।