ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় সোমবার রাতে ডাকসুর পাঁচ সদস্য অধিবেশন বর্জন করেন। রাত সোয়া ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রস্তাবটি পুনরায় সিন্ডিকেটে পাঠানোর সিদ্ধান্ত জানানোর পর তারা ওয়াকআউট করেন। উপাচার্য তাদের ওয়াকআউট না করার অনুরোধ জানালেও তারা অধিবেশন ত্যাগ করেন।
শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শহীদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেলের নাম পরিবর্তনের প্রস্তাবটি গত ৮ জানুয়ারি সিন্ডিকেট সভায় সিনেটে তোলার সিদ্ধান্ত হয়। অধিবেশনে কিছু সদস্য প্রক্রিয়াগত বিষয় বজায় রাখার দাবি করেন, অন্যরা নাম পরিবর্তনের বিরোধিতা করেন। ডাকসু প্রতিনিধিরা জানান, এসব নামের কারণে শিক্ষার্থীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন এবং স্পন্সর পেতে সমস্যায় পড়ছেন।
সিনেট সদস্য ফজলুল হক মিলন শেখ মুজিবুর রহমান হলের নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে করার প্রস্তাব দেন। উপাচার্য শেষ পর্যন্ত বিষয়টি পুনরায় সিন্ডিকেটে পাঠানোর নির্দেশ দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।