Web Analytics

জাতীয় বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ নভেম্বর মঙ্গলবার থেকে ১৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিকে কেন্দ্র করে সোমবার আন্দোলনকারীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন। ওই পরিস্থিতিতে রাতেই জরুরি সিন্ডিকেট সভা ডাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম অফিস বন্ধের সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে। আন্দোলনকারীদের দাবির বিস্তারিত বা পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অন্য কোনো পরিকল্পনার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।