Web Analytics

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে তার স্থলে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া চলমান অবস্থায় এ পরিবর্তন হওয়ায় ট্রাইব্যুনালের বিচারকাজের গতি ও ধারাবাহিকতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

দেড় বছরের দায়িত্বকালে তাজুল ইসলামের নেতৃত্বে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়। তার নেতৃত্বে ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, ২১টি মামলার বিচার চলমান এবং তিনটির রায় ঘোষণা হয়েছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ ২৬ জন দণ্ডিত হয়েছেন। বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আশা প্রকাশ করেন, নতুন প্রসিকিউটরও একইভাবে ন্যায়বিচারের ধারাবাহিকতা বজায় রাখবেন এবং ভবিষ্যতে এমন অপরাধ আর ঘটবে না।

নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তিনি জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচারকাজে সহযোগিতা করবেন এবং প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করবেন। তার প্রত্যাশা, নির্বাচিত সরকারের অধীনে ট্রাইব্যুনালের বিচারকাজ আরও গতিশীল হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।