Web Analytics

দেশ ছাড়ার চেষ্টা করার সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে আটক করেছে ইউক্রেনের জাতীয় দুর্নীতিবিরোধী ব্যুরো (ন্যাবু)। সংস্থাটি জানায়, ‘মিডাস মামলা’র অংশ হিসেবে এই গ্রেপ্তার করা হয়েছে, যা ইউক্রেনের জ্বালানি খাতে চলমান বৃহৎ দুর্নীতির তদন্তের অংশ। গালুশচেঙ্কোর বিরুদ্ধে জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কির ঘনিষ্ঠ মন্ত্রী গালুশচেঙ্কোর বিরুদ্ধে ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রায় ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন ও বিদেশে পাচারের অভিযোগ ওঠে। এই কেলেঙ্কারির জেরে গত বছর জেলেনস্কির অনুরোধে দায়িত্বে থাকা এবং সাবেক দুই জ্বালানিমন্ত্রী পদত্যাগ করেন, যদিও তারা অভিযোগ অস্বীকার করেন। তদন্তকারীরা জানান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, বিশেষ করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী এনারগোয়াটমের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয়।

গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগে প্রাথমিক তদন্ত এখনো চলমান রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।