Web Analytics

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দুই কেজি গাঁজাসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তির নাম আরিফুর রহমান (৩৭)। তিনি কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামের মৃত সাহেব মিয়ার ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক বজলুর রহমান।

স্থানীয় সূত্র জানায়, আরিফুর রহমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া আল আমিন পেট্রোল পাম্পের পাশে ‘বিসমিল্লাহ ট্রাক হোটেল’ নামে একটি হোটেল পরিচালনা করতেন, যেখানে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় উপ-পরিদর্শক তুন্তু মনি চাকমার নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে হোটেল থেকে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করে।

স্থানীয় সচেতন মহল এ অভিযানকে স্বাগত জানিয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে আরিফুর রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।