Web Analytics

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, এবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে। শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে তিনি বলেন, টুর্নামেন্টে ১১ লক্ষ বালক ও ১১ লক্ষ বালিকাসহ মোট ২২ লাখ শিক্ষার্থী অংশ নেয় এবং এক লাখ ২৩ হাজারের বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়।

মাহদী আমিন বলেন, এটি সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আয়োজনগুলোর একটি। তিনি জানান, প্রধানমন্ত্রী এমন একটি শিক্ষা ব্যবস্থা চান যেখানে শিক্ষার্থীরা শুধু শিক্ষার মাধ্যমে নয়, নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধের মাধ্যমেও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশের ওপর গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, সরকার অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর প্রতিভা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দেবে। মাহদী আমিন বিজয়ী ও পরাজিত সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, এই খুদে খেলোয়াড়রাই আগামী দিনের সুন্দর বাংলাদেশের নির্মাতা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।