Web Analytics

রাশিয়া ও ইরানের তেলের ওপর আর সাময়িক নিষেধাজ্ঞা ছাড় বাড়াবে না যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে যে ৩০ দিনের ছাড় দেওয়া হয়েছিল, সেটির মেয়াদ আর বাড়ানো হবে না। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি বলেন, রাশিয়ার তেলের ক্ষেত্রে একই ধরনের ছাড় গত সপ্তাহেই শেষ হয়েছে এবং ইরানের ক্ষেত্রেও নতুন করে আর কোনো সময়সীমা বাড়ানো হবে না।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ ঘাটতির কারণে নির্দিষ্ট সময়ের আগে জাহাজে তোলা ইরানি ও রুশ তেল সাময়িকভাবে খালাস ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। মার্কিন অর্থমন্ত্রীর মতে, এই সাময়িক ছাড়ের মাধ্যমে প্রায় ১৪ কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে সরবরাহ করা সম্ভব হয়েছিল, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বালানি সরবরাহের ওপর চাপ কিছুটা কমাতে সহায়তা করেছে।

এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র পুনরায় পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে, যা বৈশ্বিক তেল সরবরাহ ও বাজার স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।