Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি শেয়ার করে গুরুতর অভিযোগ তুলেছেন। বুধবারের ওই পোস্টে তিনি দাবি করেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন বিএনপি ও আওয়ামী লীগের গোপন সমঝোতার মাধ্যমে পরিচালিত হয়েছে। তার অভিযোগ, বিএনপি এককভাবে জয়ী হতে না পারায় আওয়ামী লীগের সঙ্গে গোপন বৈঠক করে এবং প্রশাসনের একাংশ ও বিদেশি এজেন্টদের সহযোগিতায় সরকার গঠন করে।

সারজিস আলম আরও অভিযোগ করেন, আওয়ামী লীগই পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল এবং বিএনপি এখন সেই দলের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। তিনি বলেন, যে দল একসময় বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছিল, বেগম জিয়াকে কারারুদ্ধ করেছিল ও তারেক রহমানকে নির্বাসনে পাঠিয়েছিল, সেই দলের সঙ্গে এখন বিএনপি একত্র হয়েছে।

তিনি সতর্ক করেন, ভবিষ্যতে আওয়ামী লীগের হাতে বিএনপি নেতাকর্মীরা যদি আবার নির্যাতনের শিকার হন, তবে তার দায় নিতে হবে তারেক রহমান ও বিএনপিকে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।