ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে। স্মার্ট ও ডিজিটাল ক্যাম্পাস গড়ার লক্ষ্য নিয়ে তৈরি এই সমন্বিত সল্যুশনে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ক্যাম্পাস সেবা, ক্যাশলেস পেমেন্ট এবং ডিজিটাল ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনা একই প্ল্যাটফর্মে আনা হয়েছে। ইউএপির ৩০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে সোমবার রাজধানীর গ্রিন রোডে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
ওয়ানকার্ডে একটি ফিজিক্যাল স্মার্ট কার্ডের পাশাপাশি OneID App, DGePay App, DGePay Merchant App এবং OneCard Vault রয়েছে। OneID App দিয়ে ডিজিটাল পরিচয় ও ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনা করা যাবে। DGePay App ব্যবহার করে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা ও ক্যাশলেস পেমেন্ট করা যাবে এবং অংশগ্রহণকারী মার্চেন্টরা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট গ্রহণ করতে পারবেন। OneCard Vault-এ সার্টিফিকেট, পরিচয়পত্র, এনরোলমেন্ট লেটার ও ট্রান্সক্রিপ্টসহ যাচাইকৃত নথি সংরক্ষণ করা যাবে।
প্রাথমিকভাবে অ্যাটেনডেন্স, লাইব্রেরি, ক্যান্টিন, ডিজিটাল পরিচয় ও ক্রেডেনশিয়াল সেবা ওয়ানকার্ডের আওতায় থাকবে। পরে আরও বিভিন্ন ক্যাম্পাস সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানের বক্তারা উদ্যোগটিকে উচ্চশিক্ষার ডিজিটাল রূপান্তর ও ইউএপির প্রযুক্তিগত অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। ডিজি ইনফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ প্ল্যাটফর্মের প্রযুক্তিগত দিক তুলে ধরে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।