Web Analytics

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামরুজ্জামান চৌধুরী বলেছেন, গ্রেটার নোয়াখালীর প্রধান বাণিজ্যিক নগরী চৌমুহনী ও এর সংশ্লিষ্ট এলাকায় যানজট কমাতে প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা চলছে। শুক্রবার সন্ধ্যায় বেগমগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পরিদর্শনকালে তিনি বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজারে চারতলা ভবন নির্মাণের ঘোষণা দেন। বাজারটি জেলার বৃহৎ কাঁচাবাজারের আড়ত হিসেবে উল্লেখ করা হয়েছে। জ্যেষ্ঠ সচিব প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ‘এ’ ক্যাটাগরির দুটি ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন। পরে তিনি চৌমুহনী ভূমি কর্মকর্তার কার্যালয় ও বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় ঘুরে দেখেন।

জরাজীর্ণ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শনের পর তিনি বলেন, সবার সহযোগিতায় কার্যালয়টির নতুন ভবন নির্মাণ হবে। গোলাবাড়িয়া কাঁচাবাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে তিনি বাজারের অবকাঠামো উন্নয়নের বিষয়েও কথা বলেন। এ সময় উপজেলা প্রশাসন, এলজিইডি, পুলিশ, ব্যবসায়ী সমিতি ও স্থানীয় প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।