Web Analytics

এসএসসি ও সমমান পরীক্ষায় ২০২৬ সালে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। সোমবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল অনুযায়ী, এবার এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ।

ফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে এসএসসিতে পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং ২০২৪ সালে ছিল ৮৩.৪ শতাংশ। অর্থাৎ, চলতি বছরের পাসের হার আগের দুই বছরের তুলনায় কম। প্রতিবেদনে পাসের হার কমার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এবার জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৩৯ হাজার ৩২ জন এবং ২০২৪ সালে ছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন। ফলে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও টানা দুই বছরের তুলনায় কমেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।