Web Analytics

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুজনকেই ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। নাহিদা আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন, যা আউট হওয়া ব্যাটারকে উসকানি দেওয়ার মতো আচরণের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে, শারমিন ২.৮ ধারা ভঙ্গ করেছেন, যা আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের সঙ্গে যুক্ত।

ঘটনাগুলো ঘটে ম্যাচের ১৬তম ও ১৭তম ওভারে। শারমিন এলবিডব্লিউ আউট হওয়ার পর ব্যাট দেখিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কিছুটা দেরিতে মাঠ ছাড়েন। পরের ওভারে নাহিদা শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর প্যাভিলিয়নের দিকে ইশারা করেন। ম্যাচের আম্পায়াররা অভিযোগ দায়ের করেন এবং দুই খেলোয়াড়ই অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেন, ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল–১ অপরাধে ন্যূনতম তিরস্কার থেকে সর্বোচ্চ ম্যাচ ফি’র ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং ১–২টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।