Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো নৌকা বা ছোট নৌযানকে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌবাহিনীকে এই নির্দেশ দেন এবং বলেন, কোনো দ্বিধা ছাড়াই অভিযান চালাতে হবে। ট্রাম্প আরও জানান, বর্তমানে মার্কিন মাইন অপসারণকারী জাহাজগুলো কাজ করছে এবং তিনি এই কার্যক্রম তিন গুণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

এই ঘোষণার পর হরমুজ অঞ্চলে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন যুদ্ধ বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক পানিসীমায় নৌ চলাচল নিরাপদ রাখতে এবং ইরানের অবৈধ তৎপরতা বন্ধে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পেন্টাগনের এক মূল্যায়নে বলা হয়েছে, প্রণালি থেকে সম্পূর্ণ মাইন অপসারণে প্রায় ছয় মাস সময় লাগতে পারে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।