অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করে তাকে দেশত্যাগের নির্দেশ দিয়েছে। বুধবার, ১ এপ্রিল ২০২৬ তারিখে ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন আজহারি। সফরের মাঝপথে মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয় এবং তিনি বর্তমানে দেশ ত্যাগের অপেক্ষায় আছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে যুক্তরাজ্যে প্রবেশ এবং বাংলাদেশে প্রকাশ্যে ধর্মীয় সমাবেশে বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও তার ওপর নিষেধাজ্ঞা ছিল। অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, বাংলাদেশভিত্তিক অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজসহ বিভিন্ন সংগঠন সংসদ সদস্যদের আজহারির আগমন সম্পর্কে সতর্ক করেছিল। ডেইলি মেইলের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে এক আলোচনায় আজহারি হিটলারের প্রশংসা ও ইহুদিবিদ্বেষী মন্তব্য করেছিলেন।
সিনেটে ডুনিয়াম বলেন, আজহারির বিরুদ্ধে বিশ্বব্যাপী জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে এবং যুক্তরাজ্যে ২০২১ সালে হিন্দুবিদ্বেষের অভিযোগে তার প্রবেশাধিকার বাতিল করা হয়েছিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।