Web Analytics

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবারের এক প্রজ্ঞাপনে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিনকে ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। ফেনীর বিদায়ী পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

মো. হাবীবুল্লাহ গত ১৮ নভেম্বর ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব নেওয়ার সাত দিনের মাথায় তাকে ফেনী থেকে সরিয়ে দেওয়া হলো। ফেনীতে যোগদানের আগে তিনি গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে ফেনীর তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল।

প্রত্যুষ কুমার মজুমদার চলতি বছরের ১৫ জুন ফেনীর পুলিশ সুপার হিসেবে যোগ দেন। পাঁচ মাসের মাথায় বদলির আদেশ পেয়ে তিনি গত ১৬ নভেম্বর গোপালগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব গ্রহণ করেন। নতুন নিয়োগ পাওয়া মো. জসিম উদ্দিন এর আগে দীর্ঘদিন র‍্যাব-৭-এর ফেনী ক্যাম্পে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।