Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৩০ মার্চ ২০২৬ থেকে এই নিয়োগ কার্যকর হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক প্রক্টর পদ থেকে অব্যাহতির আবেদন করেন এবং তার আবেদন মঞ্জুর করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অধ্যাপক নাসির উদ্দীনকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নতুন দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।