গ্রীষ্মকালীন ছুটির পর সোমবার থেকে পশ্চিমবঙ্গের সব স্কুল ও মাদ্রাসা খুলেছে নতুন নির্দেশিকা অনুযায়ী। রাজ্যের শিক্ষা দপ্তর জানিয়েছে, এখন থেকে প্রতিদিন সকালের প্রার্থনা বা অ্যাসেম্বলিতে জাতীয় সংগীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’ গান গাওয়া বাধ্যতামূলক। নির্দেশে বলা হয়েছে, পুরো গানটি গাইতে হবে, যা প্রায় তিন মিনিট দশ সেকেন্ড সময় নেয়। ফলে বিভিন্ন বিদ্যালয়ে সকালের সমাবেশের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
শিক্ষকেরা জানিয়েছেন, অনেক শিক্ষার্থী এখনো পুরো গানটি মুখস্থ করতে পারেনি। তাই প্রথম কয়েক দিন মোবাইলে গান বাজিয়ে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা মুখস্থ হয়ে গেলে গান বাজানো বন্ধ করে দেওয়া হবে। মাদ্রাসাগুলোতেও সরকারি নির্দেশ মেনে এই ব্যবস্থা চালু করা হয়েছে।
কিছু মাদ্রাসার প্রধান শিক্ষক জানিয়েছেন, প্রথম দুটি পঙ্ক্তি গাওয়ায় সমস্যা নেই, তবে পুরো গান গাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। তবুও তারা আপাতত সরকারি নির্দেশ মেনে চলবেন বলে জানিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।