Web Analytics

বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু (৫৫) এবং উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টি (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নিজ নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আদমদীঘি থানা পুলিশের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্দেশ্যে তালশন কালিবাড়ি মোড়ের একটি চায়ের দোকানের পেছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হন। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে এই সমাবেশ হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

বিভিন্ন এলাকায় নাশকতা ও অন্তর্ঘাত, মহাসড়কে যানবাহন ভাঙচুর, মহাসড়ক ক্ষতিগ্রস্ত করা এবং সরকারি স্থাপনা বিনষ্টের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয় বলে পুলিশ জানায়। অভিযানে ১৫ ফুটের একটি ব্যানারসহ সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়। ২১ জুন ৩০ জনের বিরুদ্ধে মামলা হয় এবং দুই গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।