Web Analytics

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই একটি আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল বা সাঁজোয়া যান চালান। মঙ্গলবার অনুষ্ঠিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষকালে তার পাশে বসা ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা হন। তাকে বহনকারী হেলিকপ্টার বেলা সাড়ে ১১টায় নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে। তার সফরসূচিতে ছিল তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবার আয়োজিত বিশেষ যৌথ মহড়ার চূড়ান্ত অনুশীলন দেখা।

সফরে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও পরিদর্শন করেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের সদস্যরা অংশ নেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।