Web Analytics

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সদর দপ্তর এবং দুটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে আল জাজিরা জানায়, বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল তেলআবিবের রামাত আবিব এলাকায় অবস্থিত শিন বেত সদর দপ্তর, ভূমধ্যসাগরীয় উপকূলে ইয়াভনে শহরের পশ্চিমে পালমাচিম বিমান ঘাঁটি এবং দক্ষিণ ইসরাইলের ওভদা বিমান ঘাঁটি।

‘অদৃশ্য ঢাল’ নামে পরিচিত শিন বেত সদর দপ্তর ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমের কেন্দ্রীয় কমান্ড হিসেবে কাজ করে। ইরানের সেনাবাহিনী জানায়, এই তিনটি স্থানে ড্রোন হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এর আগে ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছিল এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।

গত ২৪ ঘণ্টায় ইসরাইলে ইরানের ব্যাপক হামলায় ১৭৯ জন আহত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।