Web Analytics

ঢাকার যাত্রাবাড়ীর ৫০ নম্বর ওয়ার্ডে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড ও পার্কের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সোমবার সকাল ১১টায় পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান ও স্থাপনা অপসারণ করা হয়।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় ঢাকা-৫ আসনের বিএনপির প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও বিএনপি নেতা ফেরদৌস হোসেন রনি এবং দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নবীউল্লাহ নবী বলেন, উচ্ছেদ করা স্থানগুলো যেন ভবিষ্যতে পুনরায় দখল না হয়, সে জন্য তাদের নেতাকর্মীরা নজরদারি করবেন। তিনি বলেন, সেখানে কোনো ফুটপাতের দোকান বা অবৈধ স্থাপনা বসতে দেওয়া হবে না। ফেরদৌস হোসেন রনি এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে উচ্ছেদকৃত স্থান দখলমুক্ত রাখতে স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতার কথা জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।