দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা। বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও কবিতা পাঠ অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।
বক্তারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। তাদের বক্তব্যে বলা হয়, দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান বক্তা ছিলেন বিএফইউজের মহাসচিব এবং বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী; বিশেষ বক্তা ছিলেন ড. শহিদ আলম। কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কবি সৈয়দ রুমা ও কবি সামাদ হোসেন। কবি ও লেখকেরা কবিতা পাঠের মাধ্যমে প্রতিবাদ জানান; অনুষ্ঠানে লেখক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।