ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র বা টিএসসি এলাকায় সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে উপস্থিত শিক্ষার্থীরা ‘ধর ধর’ বলে এক যুবককে ধাওয়া করে আটক করেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা আটক ব্যক্তিকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই টিএসসিতে অবস্থানরত শিক্ষার্থীরা সন্দেহভাজন একজনকে ধরতে ধাওয়া দেন এবং পরে তাকে আটক করেন। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে রোববার, ৮ নভেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান ছাড়াও পল্লবী থানা প্রাঙ্গণ এবং মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় প্রশাসনিক ভবনের পাশ, উপাচার্য চত্বর, নীলক্ষেতসংলগ্ন তোরণ, টিএসসি, জগন্নাথ হলের সামনে, ডাকসুর সামনে ও শাহবাগে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানায় দেওয়া হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।