Web Analytics

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাউশি। রোববার অধিদপ্তরের উপপরিচালক, শারীরিক শিক্ষা, প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের পাঠানো একটি আবেদন মাউশিতে পাঠানো হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস, কাবাডিসহ অন্যান্য খেলার প্রয়োজনীয় আয়োজন করতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে খেলাধুলার আয়োজন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।