Web Analytics

ভারতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর চূড়ান্ত অনুমোদন পেতে বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইলন মাস্ক। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে ব্যঙ্গ করে ‘প্রধানমন্ত্রী আম্বানি’ বলেন। তিনি ভারতীয় বাজারে স্টারলিংককে প্রতিযোগিতার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

মাস্কের অভিযোগ, সাধারণ মানুষের স্বার্থের বদলে টেলিকম ব্যবসায় নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য স্টারলিংকের প্রবেশ বাধাগ্রস্ত করা হচ্ছে। তাঁর দাবি, স্টারলিংক ১৬৫টির বেশি দেশে অনুমোদিত এবং ভারতের আইন ও সরকারি শর্ত মানতে পাঁচ বছর কাজ করার পরও চূড়ান্ত অনুমতি না পাওয়ার কারণ স্পষ্ট নয়।

ভারত সরকার বৈষম্যের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, অন্য প্রতিষ্ঠানের মতো স্টারলিংককেও একই নিয়ন্ত্রক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। টেলিযোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ভারত কোনো খাতে একচেটিয়া ব্যবসার সুযোগ দেয় না। স্টারলিংক লাইসেন্স পেলেও নিরাপত্তা ছাড়পত্র ও স্পেকট্রাম বরাদ্দের অপেক্ষায় আছে। কর্মকর্তারা জানান, স্টারলিংক, জিও স্যাটেলাইট কমিউনিকেশনস ও ইউটেলস্যাট ওয়ানওয়েব মোটামুটি একই পর্যায়ে রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।