Web Analytics

বরিশালের আগৈলঝাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেত্রী ও ইউপি সদস্যা শিলা ইসলাম (৩৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করার পর মারা গেছেন। শুক্রবার দিবাগত রাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিলা ইসলাম উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এবং গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যা ছিলেন।

শিলার বাবা সেরাল গ্রামের আব্দুস সালাম হাওলাদার অভিযোগ করেন, বিয়ের পর থেকে তার স্বামী মারুফ সেরনিয়াবাত বিভিন্ন কারণে শিলাকে প্রায়ই মারধর করতেন। তাঁর ভাষ্য অনুযায়ী, শুক্রবার বেলা ৩টার দিকে সেরাল গ্রামের ভাড়া বাসায় মারুফ শিলাকে নির্যাতন করেন। এরপর শিলা ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে তিনি জানান।

প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে শিলাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। শিলার স্বামী একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং তিনি শিলার দ্বিতীয় স্বামী ছিলেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম বলেন, পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।