Web Analytics

বাংলাদেশ ব্যাংক বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের জন্য আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ বাড়িয়েছে। সোমবার জারি করা এক সার্কুলারে দেশে কার্যক্রম পরিচালনাকারী ১৭টি বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে এ সুবিধার কথা বলা হয়েছে। আগে দেশের অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তির ব্যবস্থা থাকলেই এই সুবিধা পাওয়া যেত।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশি এয়ারলাইনসগুলো প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেশের বাইরে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তি করলেও এই সুবিধা প্রযোজ্য হবে। ব্যাংকগুলো সংশ্লিষ্ট এয়ারলাইনসের মার্চেন্ট ক্যাটাগরি কোড ব্যবহার করে যোগ্য টিকিট কেনার লেনদেন শনাক্ত করবে।

এই ব্যবস্থায় কেনা টিকিটের মূল্য ভ্রমণ কোটার সীমার বাইরে থাকবে। যোগ্য লেনদেন যাচাইয়ের পর বিদ্যমান ব্যাংকার-গ্রাহক সম্পর্কের শর্ত অনুযায়ী ব্যাংক গ্রাহকের আন্তর্জাতিক কার্ডে টিকিটে ব্যয় হওয়া অর্থ পুনরায় জমা বা রিফিল করতে পারবে। ব্যাংকগুলোকে নির্ধারিত রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে এসব লেনদেন বাংলাদেশ ব্যাংককে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এতে স্থানীয় অ্যাকোয়ারিং ব্যাংকের সঙ্গে আলাদা ব্যবস্থা করার প্রয়োজন কমবে এবং অনলাইনে টিকিট বিক্রি সহজ হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।