Web Analytics

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার বিমানের ভেতর থেকে তোলা একটি ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, যেখানে ফাঁকা আসনগুলোতে সাজানো ছিল মিনাব স্কুলে নিহত শিশুদের ছবি ও তাদের ব্যবহার্য জিনিসপত্র। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই মার্কিন-ইসরায়েলি জোটের হামলায় এই স্কুলে বহু শিশু নিহত হয়।

গালিবাফ এক্স প্ল্যাটফর্মে ছবিটি শেয়ার করে লেখেন, ‘এই ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব১৬৮।’ এটি ছিল নিহত শিশু ও কর্মীদের প্রতি তার শ্রদ্ধা নিবেদন। ওই হামলায় অন্তত ১৬৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছিল বলে জানা গেছে। এই ঘটনা এখন ইরানের কূটনৈতিক বার্তার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে।

যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন, সামরিক উত্তেজনা ও নাজুক কূটনৈতিক পরিস্থিতির মধ্যে ইসলামাবাদে এই আলোচনা শুরু হচ্ছে। আলোচনার আগেই গালিবাফের এই পদক্ষেপ একটি শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।