Web Analytics

ভারতে গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে চলমান তরুণদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে জাতীয় যুবশক্তি। শনিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি ইউটিউবার ও অধিকারকর্মী ধ্রুব রাঠী, কক্‌রোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং আন্দোলনসংশ্লিষ্ট নেতাকর্মী ও বহু তরুণ-তরুণীকে আটকের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায়।

সংগঠনটি বলেছে, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের নীতি, নির্বাচনব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যক্রমের সমালোচনা করা এবং অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলা নাগরিকের মৌলিক অধিকার। এই অধিকার চর্চার কারণে আটক, ভয়ভীতি বা প্রশাসনিক শক্তি প্রয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ, ব্যাপক ধরপাকড় এবং শান্তিপূর্ণ সমাবেশ ও চলাচলে বাধা দেওয়ার চেষ্টায়ও উদ্বেগ জানিয়েছে তারা।

জাতীয় যুবশক্তি আটক ব্যক্তিদের গ্রেপ্তারের আইনগত ভিত্তি প্রকাশ, তাদের আইনসম্মত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত এবং বৈধ ভিত্তি ছাড়া আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়া তরুণ-তরুণীদের হয়রানি বন্ধ করে গণতান্ত্রিক অধিকার চর্চার পরিবেশ নিশ্চিত করতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে সংগঠনটি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।