ফ্রান্সের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার আনন্দ নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি ডিফেন্ডার ম্যাক্সেন্স ল্যাক্রোঁ। ২৫ বছর বয়সী এই ফুটবলার শৈশবের গ্রাম দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের আজাতের সব বাসিন্দার জন্য প্রতিটি ম্যাচের দিন পিৎজার আয়োজন করেছেন। বিষয়টি তিনি আগেই স্থানীয় মেয়রকে জানিয়েছেন, যাতে গ্রামের সবাই একসঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারেন।
আজাত গ্রামে দাদা-দাদির কাছে বড় হয়েছেন ল্যাক্রোঁ। ফুটবলার হওয়ার স্বপ্নে ছোটবেলাতেই গ্রাম ছেড়ে গেলেও তিনি শিকড়ের টান ভুলে যাননি। তার এই উদ্যোগে উচ্ছ্বসিত গ্রামবাসীরা টাউন হলে বড় পর্দায় ফ্রান্সের খেলা দেখার প্রস্তুতি নিয়েছেন, যাতে সবাই একসঙ্গে বসে পিৎজা খেতে খেতে ম্যাচ উপভোগ করতে পারেন।
ফ্রান্সের বিভিন্ন ক্লাবে খেলার পর ল্যাক্রোঁ ২০২০ সালে জার্মানির উলফসবুর্গে যোগ দেন এবং পরে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসে নাম লেখান। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবারই প্রথমবারের মতো ফ্রান্সের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।