Web Analytics

বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধার এবং সরকারের বকেয়া শুল্ক-কর আদায়ের প্রক্রিয়া সহজ করতে উচ্চপর্যায়ের একটি কমিটি এখন বাজেয়াপ্ত সম্পদ থেকেও শুল্ক-কর আদায়ের সুপারিশ করতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শনিবার এ বিষয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে। কমিটি মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানি লন্ডারিং বিধিমালা, ২০১৯-এর প্রয়োজনীয় সংশোধনের বিষয়ও পর্যালোচনা করবে।

গত ১৩ সেপ্টেম্বর পাচারকৃত সম্পদ উদ্ধার এবং সরকারের প্রাপ্য শুল্ক-কর বা রাজস্ব আদায়ের আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। আগের প্রজ্ঞাপনে আদালতের নির্দেশে অবরুদ্ধ বা সংযুক্ত বিদেশে পাচার হওয়া সম্পদ কিংবা ব্যাংক হিসাব থেকে বকেয়া শুল্ক-কর আদায়ের আইনি পদক্ষেপ নির্ধারণ ও কার্যকর সুপারিশ দেওয়ার কথা ছিল।

সংশোধিত প্রজ্ঞাপনে কমিটির সদস্যদের কোনো পরিবর্তন হয়নি। অ্যাটর্নি জেনারেল কমিটির আহ্বায়ক এবং এনবিআরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক সদস্যসচিব। সদস্যদের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, দুদক, বিএফআইইউ, এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল ও পুলিশ সিআইডির প্রতিনিধিরা রয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।