Web Analytics

বাহরাইনের মুহাররাক গভর্নরেটের একটি স্থাপনায় জ্বালানি ট্যাংকে হামলার পর দেশটির কর্তৃপক্ষ কিছু এলাকার বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে, যখন উপসাগরীয় অঞ্চলে ইরান বৈশ্বিক জ্বালানি বাজারে বিঘ্ন ঘটাতে অভিযান চালাচ্ছে বলে মানামা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ইরানের পক্ষ থেকে মুহাররাকের জ্বালানি ট্যাংকগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুহাররাক এলাকার তিনটি অঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকার পাশাপাশি জানালা ও বায়ু চলাচলের পথ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে এবং ধোঁয়ার সম্ভাব্য প্রভাব থেকে বাসিন্দাদের সুরক্ষার জন্যই এই সতর্কতা জারি করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।