Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ৪ আগস্ট ইউজিসি কার্যালয়ে ঢাকাস্থ চীনা দূতাবাস ও চীনের জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির ছয় সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। আগামী তিন মাসের মধ্যে ৩০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার কর্মসূচি শুরু হবে বলে তিনি জানান।

বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি বা আন্তর্জাতিক ভাষা শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার রয়েছে এবং পর্যায়ক্রমে আরও ২০টিতে কেন্দ্র স্থাপন করা হবে। ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ও চীনের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা দ্রুত সম্প্রসারিত হওয়ায় ভাষাগত দক্ষতা জরুরি।

বৈঠকে উচ্চশিক্ষার গুণগত মান, স্নাতকদের দক্ষতা, কর্মসংস্থানমুখী শিক্ষা এবং পাঁচ বছর মেয়াদি উচ্চশিক্ষা রূপান্তর কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে ইন্টার্নশিপ ও বৃত্তির সুযোগ এবং কারিগরি-বৃত্তিমূলক খাতে যৌথ সহযোগিতা বাড়ানোর বিষয়ও আলোচনায় আসে। চীনা প্রতিনিধিদল বাংলাদেশি শিক্ষকদের ভাষা দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং দক্ষিণ এশিয়ার জন্য শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনার কথা জানায়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।