ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে বাঁকুড়া ৯ জন, পূর্ব বর্ধমান ৫ জন এবং পশ্চিম মেদিনীপুরের ১ জন। ঝড়-বৃষ্টির মধ্যেই অনেকেই মাঠে কাজ করছিলেন, যেখানে বজ্রপাত ঘটে। কোতুলপুর, ওন্দা, ইন্দাস ও জয়পুর এলাকায় পৃথক ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।