নড়াইল জেলায় টিকটক ভিডিও তৈরি করতে নিষেধ না মানায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার লোহাগড়া থানায় মামলা হয়েছে। থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় জানান, লিমন মল্লিক সোমবার সকালে তার স্ত্রী সুমনা ফেরদৌসীকে শ্বাসরোধে হত্যা করে বাঁশের আড়ায় ঝুলিয়ে রাখেন। সকাল ১০টার দিকে তিনি ঘর বন্ধ করে বেরিয়ে যান এবং বিকেলে ফিরে এসে আত্মহত্যার নাটক সাজান। প্রাথমিক তদন্তে হত্যার প্রমাণ পাওয়ার পর পুলিশ রাতেই লিমনকে আটক করে।
ওসি অজিত কুমার রায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন হত্যার কথা স্বীকার করেছেন। সুমনার মা তার বিরুদ্ধে মামলা করেছেন। জানা গেছে, সুমনা টিকটকে ভিডিও পোস্ট করতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করতেন, যা নিয়ে দাম্পত্য কলহ চলছিল।
ঘটনার পর পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এবং মামলার পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।