Web Analytics

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে সম্ভাব্য জেট ফুয়েল সংকট মোকাবিলায় আগেভাগে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)। শুক্রবার সংস্থাটির প্রধান উইলি ওয়ালশ সতর্ক করে বলেন, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) এক মূল্যায়নে দেখা গেছে, আগামী ছয় সপ্তাহের মধ্যে ইউরোপে বিমান জ্বালানির ঘাটতি দেখা দিতে পারে। তিনি জানান, মে মাসের শেষ নাগাদ ইউরোপে জেট ফুয়েলের অভাবে কিছু ফ্লাইট বাতিল হতে পারে এবং এশিয়ার কিছু অঞ্চলে ইতোমধ্যে এমন পরিস্থিতি দেখা দিয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হয়ে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়লে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এর ফলেই বিমান জ্বালানির সরবরাহে সংকট দেখা দিয়েছে। ওয়ালশ বলেন, জেট ফুয়েলের ঘাটতি দেখা দিলে প্রয়োজনে রেশনিং ব্যবস্থা কার্যকর করতে কর্তৃপক্ষের সুস্পষ্ট ও সমন্বিত পরিকল্পনা থাকা উচিত।

ইইউ জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন জানান, জ্বালানি সংকটের আশঙ্কায় শিগগিরই কিছু ফ্লাইট বাতিল হতে পারে এবং সংকট দীর্ঘস্থায়ী হলে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে জেট ফুয়েল ভাগাভাগির পরামর্শ দেন। তবে ইইউ মুখপাত্র আনা-কাইসা ইতকোনেন বলেন, এখনো ব্যাপক ফ্লাইট বাতিলের মতো কোনো পদ্ধতিগত সংকটের লক্ষণ নেই।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।