Web Analytics

রাশিয়া অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সোমবার থেকে জেট ফুয়েল রপ্তানিতে অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পণ্যবাজারের মাধ্যমে কেনা জেট ফুয়েলও নিষেধাজ্ঞার আওতায় পড়বে, তবে কাস্টমস প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত চালান এবং আন্তঃসরকারি চুক্তির আওতায় সরবরাহ করা জ্বালানি এর বাইরে থাকবে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশীয় জ্বালানি বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে রাশিয়া একই ধরনের পদক্ষেপ নিয়ে পেট্রোল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল, যা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর ছিল।

রুশ সরকার জানিয়েছে, দেশের বাজারে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে কাজ করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।