Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন।

২৬ মার্চ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই দিন সকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন, যা রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সম্পন্ন হবে।

এই কর্মসূচির মাধ্যমে জামায়াতে ইসলামী জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা ও দলীয় কার্যক্রম একসঙ্গে পালন করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।