Web Analytics

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম সুইসাইড নোট রেখে নিখোঁজ হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, রোববার বিকেল ৩টা ৮ মিনিটে তিনি মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে ওঠেন। এরপর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মোহাইমিনুল মীর মশাররফ হোসেন হলের এ ব্লকের ১১০ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তাঁর কক্ষে পাওয়া নোটের সঙ্গে একটি ঋণের তালিকাও ছিল বলে জানিয়েছে প্রশাসন। নোটে তিনি শিক্ষকদের বিরুদ্ধে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ করেন এবং বিভাগের অবহেলার কথা উল্লেখ করেন। সেখানে তাঁর ঋণ এবং বিভিন্ন জায়গায় পাওনা অর্থের কথাও লেখা ছিল।

ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সাভার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে এবং ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনকে জরুরিভাবে জানিয়েছে। নোটে উত্থাপিত বিভাগের অবহেলার অভিযোগ তদন্তে প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। মোহাইমিনুলের অবস্থান সম্পর্কে তথ্য থাকলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।