Web Analytics

দেশ পুনর্গঠনের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে রাজধানীর বনানীতে এক নির্বাচনি জনসভায় তিনি ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চান। বক্তব্যে তিনি নারী, কৃষক, তরুণ ও ধর্মীয় নেতাদের অর্থনৈতিক স্বাবলম্বীকরণ ও কর্মসংস্থানের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

তারেক রহমান বলেন, তিনি ও তার ভাই এই এলাকাতেই বড় হয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও জীবনের দীর্ঘ সময় এখানে কাটিয়েছেন। এলাকার সঙ্গে তাদের পারিবারিক ও মানসিক সম্পর্ক রাজনৈতিকভাবে তাদের আরও দৃঢ় করেছে। তিনি জানান, জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে বিএনপি নির্বাচনি ইশতেহার প্রণয়ন করেছে এবং সরকার গঠন করতে পারলে জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি ঘোষণা দেন, গৃহিণী ও মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে এবং তরুণদের জন্য আইটি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এছাড়া এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দেন তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।