Web Analytics

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছঘাট এলাকায় পদ্মা নদীর তীররক্ষা বাঁধে প্রায় ৫০ মিটারজুড়ে ফাটল দেখা দিয়েছে। বুধবার ভোররাতে বাঁধের একটি অংশে ফাটল দেখা দেওয়ার পর সময়ের সঙ্গে তা আরও বিস্তৃত হচ্ছে। বাঁধ ধসে পড়ার আশঙ্কায় নদীতীরবর্তী ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেক ব্যবসায়ী দোকানের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ভোররাতে হঠাৎ ফাটল দেখা দিলেও সকালে আলো ফুটলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে ফাটলটি ধীরে ধীরে প্রায় ৫০ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আশঙ্কা করছেন, বাঁধের কোনো অংশ ধসে পড়লে মাছঘাট ও আশপাশের এলাকায় বড় ধরনের ক্ষতি হতে পারে। বাঁধসংলগ্ন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা সতর্ক অবস্থায় রয়েছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

খবর পেয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান এবং শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. জসীম উদ্দীন ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন। ইউএনও বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। ফাটলের গভীরতা ও ঝুঁকির মাত্রা পর্যালোচনা করা হচ্ছে এবং পরিস্থিতির অবনতি ঠেকাতে ও স্থানীয়দের নিরাপত্তায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।