Web Analytics

গত বুধবার ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। কাতারভিত্তিক আল-জাজিরার প্রতিবেদনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। এখন পর্যন্ত ১ হাজার ৪৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৬৯ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এলাকাটিকে দুর্যোগকবলিত ঘোষণা করে শুক্রবার রাত থেকে যাতায়াত সীমিত করা হয়েছে।

উদ্ধারকাজে বাধা সৃষ্টি হওয়ায় স্থানীয়রা নিজেরাই ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খোঁজ করছেন। সহায়তাকারী সংস্থাগুলো সতর্ক করেছে যে জীবিত উদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টা শেষ হয়ে আসছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ অনুমতি নিয়ে এলাকায় প্রবেশ করা যাবে, তবে কারা অনুমতি পাবেন তা স্পষ্ট নয়।

ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বলেছেন, প্রতিটি প্রাণ বাঁচানো এখন এক একটি অলৌকিক ঘটনা। অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, সরকার সর্বশক্তি দিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে এবং আন্তর্জাতিক সহায়তাকে স্বাগত জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।