Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন জনগণের উদ্দেশে এক খোলা চিঠিতে বলেছেন, আধুনিক ইতিহাসে ইরান কখনো আগ্রাসন, সম্প্রসারণ বা উপনিবেশবাদের পথে হাঁটেনি। তিনি উল্লেখ করেন, ইরান কোনো যুদ্ধ শুরু করেনি, তবে যারা ইরানকে আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। খবরটি প্রকাশ করেছে আল–জাজিরা।

পেজেশকিয়ান চিঠিতে ইরানকে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেন। তার মতে, ইরানকে আগ্রাসী হিসেবে দেখানো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, ইরান মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক সভ্যতা।

তিনি দাবি করেন, ইরানকে হুমকি হিসেবে দেখানোর পেছনে বহিরাগত স্বার্থ কাজ করছে, যা রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য পূরণের অংশ। এর মাধ্যমে ক্ষমতাধররা নিজেদের চাপ বৈধতা দেওয়া, সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্র শিল্প টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজার নিয়ন্ত্রণে রাখার সুযোগ পাচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।